'গণতন্ত্র পুনরুদ্ধার করেই জনগন ঘরে ফিরবে' এই স্লোগানে আজ বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেছে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

ক্রসফায়ারের নামে নেতা-কর্মীদের হত্যা, পঙ্গু করা, গণগ্রেফতারের প্রতিবাদে ও কেয়ার-টেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২০ দল ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এবং লাগাতার অবরোধের সমর্থনে আজ শনিবার রাজধানীর বিভিন্ন থানায় ২০ দলীয় ঐক্যজোট ও জামায়াতে ইসলামীর কর্মীরা সমাবেশ ও বিক্ষোভ করে।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, রাজপথে নেমে আসা ছাত্র-জনতা বাকশালী আওয়ামী অবৈধ সরকারের পতন ছাড়া ঘরে ফিরে যাবে না। যৌথবাহিনীর নামে হত্যা, গুম, লুটপাট, গুলি করে পঙ্গু করার মতো সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ মুখর জনগণ আইন অমান্য ও অসহযোগ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে।

নেতৃবৃন্দ আরো বলেন, জনতার গণবিস্ফোরন স্বৈরাচারের পতন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেই ছাড়বে। জনগণের লাশের উপর দাঁড়িয়ে অতীতে ক্ষমতার মসনদে কেউ টিকে থাকতে পারেনি, নব্য স্বৈরাচার আওয়ামীলীগও পারবে না।

পল্টন:অবৈধ সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধিনে সকল দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের দাবীতে ২০ দলের ডাকা চলমান অবরোধের সমর্থনে শনিবার বেলা ১১টায় রাজধানীর কাকরাইল ও বিজয়নগর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী পল্টন থানা।জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট ড. হেলালউদ্দিনের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা আলমগীর, আব্দুস সাত্তার সুমন, শিবির নেতা সোহেল রানা মিঠু, হাসানুল বান্না, মোস্তাফিজ বাবু প্রমূখ।

রমনা: সকাল ৮.৩০টায় মগবাজার চৌ-রাস্তায় বিক্ষোভ করেছে ২০ দলীয় ঐক্যজোট ৫৪ ও ৫৫ নং ওয়ার্ড। মিছিলটি চৌ-রাস্তা থেকে শুরু হয়ে মগবাজার রেলগেইটে এসে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, রমনা থানা জামায়াতের সেক্রেটারী জিল্লুর রহমান, বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, থানা জামায়াতের অফিস সম্পাদক ইউসুফ আলী, প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার, যুবনেতা তবিবুর রহমান, ছাত্রনেতা আশ্রাফ উদ্দিন ও মুরাদ হোসেন প্রমুখ।

যাত্রাবাড়ি: শনিবার সকাল সাড়ে সাতটায় রাজধানীর যাত্রাবাড়িতে কোনাপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ২০ দলীয় জোট যাত্রাবাড়ি থানা।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী মজলিসে শুরা আব্দুল মান্নান ও বিএনপির যাত্রাবাড়ি থানা এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী এম আলমের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মিজানুর রহমান ভান্ডারী, জামায়াত নেতা কবির হোসেন, শাজাহান মিয়া, ওমর ফারুক, নিজামুল হক, জাফর মিয়া, শিবিরের ঢাকা মহানগরী (দ) সেক্রেটারী সাদেকবিল্লাহ, গিয়াসউদ্দিন, মাহবুবুর রহমান, দেলোয়ার হোসেন, আশরাফ আলী, হীরা, মুসা প্রমূখ।

কদমতলী ও শ্যামপুর: সকাল সাড়ে সাতটায় রাজধানীর পাটেরবাগে বিক্ষোভ মিছিল করেছে ২০ দলীয় জোট কদমতলী ও শ্যামপুর থানা।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী মজলিসে শুরা সদস্য এম আর কুদ্দুস ও আবুল কাসেম ও বিএনপি নেতা জাহাঙ্গির হোসেন, নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাসির ফকির, জামায়াত নেতা এম আহমদ, আব্দুর রহিম, মোঃ পারভেজ, মনসুর মিয়া, কামরুল হাসান, আমিনুল ইসলাম, কামরুল হাসান, অহিদুজ্জামান, শিবির নেতা মাসুম তারিফ, ফরিদউদ্দিন, গিয়াশউদ্দিন, ফরিদ হোসাইন প্রমূখ।

ডেমরা: শনিবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর ডগাইর বাজারে বিক্ষোভ মিছিল করেছে ২০ দলীয় জোট ডেমরা থানা।
জামায়াত নেতা এম. আলী, বিএনপি নেতা রফিকুল ইসলাম মানিক ও বাস্তুহারা দলের থানা সেক্রেটারী কাজী রকিবুল ইসলাম শ্যামলের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা মির্জা হেলাল, আকতার হোসাইন, জাহাঙ্গির আলম, এনামুল হক, ইমাম হোসাইন, ওবায়দুল্লাহ প্রমূখ।

গেন্ডারিয়া: শনিবার সকাল সাতটায় গেন্ডারিয়া সতিশ সরকার সড়কে বিক্ষোভ মিছিল করেছে ২০ দলীয় জোট গেন্ডারিয়া থানা।
জামায়াত নেতা এম. আলাউদ্দিনের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, দেলোয়ার হোসেন, সিরাজুল ইসলাম, শিবির নেতা মুসান্না জাহাঙ্গির, ইমরান হোসেন প্রমূখ।

মোহাম্মদপুর: শনিবার সকাল সাতটায় মোহাম্মদপুর তাজমহল রোডে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী মোহাম্মদপুর ও আদাবর থানা।
জামায়াতে ইসলামী মোহাম্মদপুর থানা সেক্রেটারী শফিউর রহমানের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন রবিউল ইসলাম, সাব্বির আহমেদ, রফিকুল ইসলাম, শিবির নেতা সাইফুল ইসলাম প্রমূখ।

বিমানবন্দর: শনিবার সকাল পৌনে আটটায় রাজধানীর বিমানবন্দর এলাকার বিভিন্ন সড়কে বিক্ভো মিছিল করেছে ২০ দলীয় জোট বিমানবন্দর থানা।
জামায়াতের বিমানবন্দর থানা সেক্রেটারী ইব্রাহীম খলিল ও বিএনপি নেতা মামুন হোসেনের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা দেলোয়ার হোসেন, জামায়াত নেতা আলফাজউদ্দিন ভূইয়া, হামিদুর রহমান আজাদ প্রমূখ।

শাহজাহানপুর: শনিবার সকাল আটটায় রাজধানীর মালিবাগ মোড়ে বিক্ষোভ মিছিল করেছে ২০ দলীয় জোট শাহজাহানপুর থানা।
জামায়াতের শাহজাহানপুর থানা সেক্রেটারী সাইদুর রহমানের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন থানা শিবির সভাপতি শাহাদাত হোসেন শিমূল, আবদুল্লাহ আল মামুন, হাসান মাহফুজ, ওমর ফারুক, আল আমীন, সরোয়ার হোসেন প্রমূখ।

মতিঝিল: শনিবার সকাল আটটায় রাজধানীর মতিঝিল শাপলা চত্বর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ২০ দলীয় জোট মতিঝিল থানা।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী মজলিসে শুরা সদস্য ও মতিঝিল থানা আমীর মোঃ কামাল হোসেনের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা নূর মোহাম্মদ, হামিদুর রহমান সোহাগ প্রমূখ।

মহাখালী: কেন্দ্রঘোষিত দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে রাজধানীর মহাখালীতে বিএনপির ব্যনারে বিক্ষেভ মিছিল করেছে বনানী থানা ২০ দলের নেতাকর্মীরা।
শনিবার দুপুর ১টায় মহাখালীর ওয়্যারলেস গেট থেকে মিছিলটি শুরু হয়ে গাউসুল আজম মসজিদের কাছে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি ও ২০ দলের নেতাকর্মীরা গনবিচ্ছিন্ন সরকারকে পদত্যাগ করে নতুন নির্বাচন দিতে বাধ্য করা হবে হুঁশিয়ারি দেন।

ফার্মগেট: দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ফার্মগেট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে শেরেবাংলা নগর থানা ২০ দলের নেতাকর্মীরা।
শনিবার সকাল ৯টায় ফার্মগেটের বিজ্ঞান কলেজ সংলগ্ন রাস্তায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ২০ দলের নেতারা বিরোধী নেতাকর্মীদের হত্যা, হামলা, মামলা বন্ধ করে সরকারকে অবিলম্বে পদত্যাগ করে সবার অংশগ্রহনে একটি সুষ্ঠু নির্বাচন দেয়ার আহ্বান জানান।
মগবাজার: কেয়ার-টেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ও ক্রসফায়ারের নামে নেতা-কর্মীদের হত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে ২০ দল ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে মগবাজার চৌ-রাস্তায় বিক্ষোভ করেছে ২০ দলীয় ঐক্যজোট ৫৪ ও ৫৫ নং ওয়ার্ড।
আজ শনিবার সকাল ৮.৩০টায় মিছিলটি চৌ-রাস্তা থেকে শুরু হয়ে মগবাজার রেলগেইটে এসে সমাবেশে মিলিত হয়।

ইআর/এমকে