একাত্তরে মানবতা অপরাধের মামলায় ফাঁসি হওয়া জামায়াতের সহকারি সেক্রেটারি মুহাম্মদ কামারুজ্জামানের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীসহ সারাদেশে গায়েবানা জানাজা পড়েছে জামায়াত এবং শিবিরের নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা কামারুজ্জামানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন এবং তাকে শহীদ হিসেবে কবুল করার জন্য আল্লাহর কাছে প্রর্থনা করেন।

জাতীয় মসজিদে গায়েবানা জানাজা:
রোববার বাদ জহুর রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারী মুহাম্মদ কামারুজ্জামানের গায়েবানা জানাজা অনূষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য ডা: রেদওয়ানউল্লাহ শাহেদী, ঢাকা মহানগরী মজলিশে শুরা সদস্য ও মতিঝিল থানা আমীর কামাল হোসেনসহ অসংখ্য নেতাকর্মী ও ধর্মপ্রাণ সাধারণ জনগণ।

উত্তরায় গায়েবানা জানাজা :
রোববার সকাল সাড়ে ৬টায় রাজধানীর উত্তরা-৭ নম্বর সেক্টরে গায়েবানা জানাজা অনূষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী মজলিশে শুরা সদস্য ও উত্তরা (পশ্চিম) থানা আমীর আবু ওমর, থানা সেক্রেটারী আবদুল্লাহ রেজা, জামায়াত নেতা আবু ইফতী, আবদুল্লাহ আবু সা’দ, মো: জুয়েল প্রমূখ।

দক্ষিণখানে গায়েবানা জানাজা:
রোববার সকাল ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণখান থানার উদ্যোগে ফায়দাবাদ গণকবরস্থান মসজিদে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন থানা দক্ষিণখান থানা জামায়াতের সেক্রেটারি মনিরুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন, আবুল কালাম, শিবির নেতা কামরুল হাসান, কেরামত আলী, তৌফিকুর রহমান, রফিক আল হাসান প্রমুখ।

বংশালে দোয়া মাহফীল:
রোববার দুপুর আড়াইটায় রাজধানীর বংশালের একটি মিলনায়তনে জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারী মুহাম্মদ কামারুজ্জামানের শাহাদাতবরণ উপলক্ষ্যে দোয়া মাহফীল অনূষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন মহানগরী মজলিশে শুরা সদস্য ও বংশাল থানা আমীর মো: আজমল হোসাইন, বংশাল থানা সেক্রেটারী আ: শুকুর, মাওলানা আব্দুর রহমান, মাওলানা বাবুল হোসেন, মাওলানা মোফাজ্জল হোসাইন প্রমূখ।

তেজগাঁওয়ে গায়েবানা জানাজা :
রোববার দুপুর সোয়া ১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী তেজগাঁও অঞ্চলের উদ্যোগে বিমান স্টাফ কোয়াটার মসজিদে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা পিয়ার আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী তেজগাঁও থানা আমীর এস. আহমেদ, শিল্পাঞ্চল থানা আমীর হাফিজুর রহমান, বনানী থানা আমীর এম. ইসলাম প্রমূখ।

বিমানবন্দর থানায় জানাজা ও দোয়া :
রোববার সকাল সাড়ে ৬টায় রাজধানীর উত্তরা-৭ নম্বর সেক্টরে জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারী মুহাম্মদ কামারুজ্জামানের গায়েবানা জানাজা অনূষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বিমান বন্দর থানা সেক্রেটারী ইব্রাহীম খলিল, জামায়াত নেতা আলফাজ উদ্দিন ভূ্ঁইয়া, আবুল হাসেম, সুজারুল হক প্রমূখ।

কেরানিগঞ্জে গায়েবানা জানাজা:

আওয়ামী লীগ-যুব লীগ ও পুলিশের উপস্থিতিতেই ঢাকার কেরানীগঞ্জে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল শহীদ মুহাম্মদ কামারুজ্জামান এর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

কক্সবাজারে গায়েবানা জানাজা:

কক্সবাজার সরকারী কলেজ মাঠে আয়োজিত শহীদ মো.কামারুজ্জামানের গায়েবানা জানাজা পূর্ব সমাবেশে উপস্থিত জনতা'র একাংশ।

শাহারাস্তিতে গায়েবানা জানাজা, গ্রেপ্তার ১:

চাঁপুরের শাহারাস্তি উপজেলায় কামারুজ্জামানের গায়েবানা জানাজার ইমামতি করেন উপজেলা জামাতের নায়েবে আমীর মাওলানা খলিলুর রহমান। এতে উপজেলা আমীর সহ উপজেলা জামায়াত শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গাজীপুরে গায়েবানা জানাজা:

গাজীপুরের কোনাবাড়িতে গায়েবানা জানাজায় অংশ নেন গাজীপুর জামায়াতের আমীর এস এম সানাউল্লাহ, শিবিরের মহানগর সভাপতি ফুয়াদ হাসান ও অন্যান্য নেতৃবৃন্দ।

বগুড়ায় জানাজা:

বগুড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শহীদ কামারুজ্জামানের গায়েবানা জানাজা অনুষ্ঠিত। 

ভোলায় গায়েবানা জানাজা:

রবোবার সকাল থেকে ভোলা শহর শাখার উদ্যোগে ভোলা শহরের প্রতিটি থানায় গায়েবানা জানাজায় ও মসজিদে মসজিদে দোয়া মাহফিল এলাকাবাসী সহ শতশত মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহীতে গায়েবানা জানাজা:

রাজশাহীতে কামারুজ্জামানের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় জানাজা উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির এর নেতা, কর্মী ও অসংখ্য সাধারণ জনতা। 

সিলেটে গায়েবানা জানাজা:
সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে কামরুজ্জামানের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৩টায় জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে এ জানাজা সম্পন্ন হয়।
জানাজায় ইমামতি করেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ফখরুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক ফয়জুর রহমান, সিলেট মহানগর শিবির সভাপতি আব্দুর রাজ্জাক।

চট্রগ্রাম:

কুমিল্লা:

ময়মনসিংহ:

পাবনা:

কুষ্টিয়া:

ইআর/এমকে