আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, মুক্তিযুদ্ধের সময় আপনার সীমানা পার হয়ে কোলকাতায় পালিয়ে গিয়েছিলেন। আর আমরা ফ্রন্টলাইনে থেকে যুদ্ধ করেছি। তাই আওয়ামী লীগের চেয়ে বিএনপিতে মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি।

রোববার জাতীয় প্রেসক্লাবের কনফান্সে লাউঞ্জে জাতীয়তাবাদী ভূমিহীন দল আয়োজিত বিএনপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাঁচ সচিবের মুক্তিযোদ্ধা সনদ ভুয়া প্রমাণিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার ভুয়া এবং তাদের মুক্তিযোদ্ধারাও ভুয়া।

তিনি বলেন, বাকশালের হাত থেকে দেশের মানুষকে মুক্ত করতে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। জাতির ঐতিহাসিক প্রয়োজনে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল।

জাতীয়তাবাদী ভূমিহীন দলের সভাপতি এমএ তাহেরের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন- বিএনপি নেতা নিতাই রায় চৌধুরী।


ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ