শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মুজিবুল হক চুন্নু দাবি করে বলেন, বর্তমান সরকারের সময় শ্রমিকদের কল্যাণে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে স্বাধীনতার পর আর কোনো সরকারের সময় তা নেওয়া হয়নি।
বৃহস্পতিবার সকালে মে দিবসের র্যালি শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ দাবি করেন।
মন্ত্রী বলেন, আমাদের সরকার শ্রমিকদের কল্যাণে মজুরি বোর্ড গঠন করেছে। দুই বার মজুরি বোর্ড বেতন নির্ধারণ করেছে। যা বিগত কোনো সময়ই হয়নি।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরের ব্যবস্থাপনায় সকাল ৭টায় এ বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালির নেতৃত্ব দেন শ্রমমন্ত্রী মুজিবুল হক চুন্নু এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]
রাজনীতি
শ্রমিকদের কল্যাণে পদক্ষেপ নিয়েছে সরকার: মুজিবুল
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মুজিবুল হক চুন্নু দাবি করে বলেন, বর্তমান সরকারের সময় শ্রমিকদের কল্যাণে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে স্বাধীনতার পর আর কোনো সরকারের সময় তা নেওয়া হয়নি। বৃহস্পতিবার সকালে মে দিবসের র্যালি





