৩ নভেম্বর কোন বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। এটা ৭৫ সালের সাথে ওতপ্রেরিত ভাবে জড়িত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
সোমবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জেলহত্যা দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এ জাতীয় চার নেতাকে জেলখানার হত্যাকাণ্ড একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এর সাথে জিয়াউর রহমান ও খন্দকার মোস্তাকই জড়িত এবং এদের নির্দেশেই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
তিনি আরো বলেন, যারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে এ জিয়াউর রহমান ও খন্দকার মোস্তাক বিশ্বের বিভিন্ন দূতাবাসে তাদের চাকরি দিয়েছিল।
আলোচনা সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপ নেতা সৈয়দ সাজেদা চৌধুরী। সভা পরিচালনা করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
এসএইচ





