ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন পেছানো হয়েছে। আগামী ১৪ মে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। আগে এই সম্মেলন হওয়ার কথা ছিল ১৬ এপ্রিল।

আজ সোমবার জাতীয় পার্টির পক্ষ থেকে সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে দলীয় ডেলিগেটদের সমস্যা হতে পারে এমন আশঙ্কায় সম্মেলনের তারিখ পেছানো হয়েছে বলেও জানায় জাপা।

এআই