পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করে যারা বাংলাদেশকে নব্য পাকিস্তান বানানোর পাঁয়তারা করেছিল, সেই অপশক্তি একই উদ্দেশে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, আওয়ামী লীগকে নেতৃত্ব শূণ্য করে দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাকে বাধাগ্রস্থ করাই ছিল এ হামলার অন্যতম লক্ষ্য।
শিল্পমন্ত্রী বৃহস্পতিবার ‘২১ আগস্ট ট্র্যাজেডি: রক্তাক্ত বাংলাদেশ’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত মঞ্চে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
শিল্পমন্ত্রী বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচন বানচালের মাধ্যমে সাংবিধানিক শূণ্যতা সৃষ্টি করে একটি অপশক্তিকে ক্ষমতায় আনার চেষ্টা করা হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় এ অপচেষ্টা ব্যর্থ হয়েছে। নির্বাচন বানচালের নামে যারা হত্যা, অগ্নিসংযোগ, রেল লাইন উৎপাটন, পেট্রোল বোমা মেরে নিরীহ মানষ খুন করেছে, তারাই আবার এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে।
’৭১ এর গণহত্যাকারীদের মত নির্বাচন বর্জনের নামে এ ধরণের গণহত্যাকারীদের উপযুক্ত শাস্তি পেতে হবে। উপজেলা নির্বাচনে জনগণ এর জবাব চাইবে বলে তিনি উল্লেখ করেন।
আমু বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দার মাঝেও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রয়েছে। মন্দার ফলে যেখানে উন্নত দেশগুলোতে শ্রমিক ছাঁটাইয়ের ঘটনা ঘটছে, সেখানে বাংলাদেশে কোনো শ্রমিক চাকুরিচ্যুত হয়নি।
দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে রয়েছে। আওয়ামী লীগ সরকার গৃহিত অর্থনৈতিক কর্মসূচির ফলে তৃণমূল পর্যায়ে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। পরে মন্ত্রী গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক। এতে অন্যদের মধ্যে গ্রন্থের লেখক মোঃ সেলিম রেজা, প্রচ্ছদকার নুরুজ্জামান সান্টু, ভাষা সৈনিক আবুল কাশেম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা অরুণ সরকার রানা, ঢাকা মহানগর (উত্তর) মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাসিমা ফেরদৌস বক্তব্য রাখেন।
[b]ঢাকা, ১৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
রাজনীতি
নব্য পাকিস্তান বানানোর উদ্দেশেই গ্রেনেড হামলা : আমু
পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করে যারা বাংলাদেশকে নব্য পাকিস্তান বানানোর পাঁয়তারা করেছিল, সেই অপশক্তি একই উদ্দেশে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।





