পিরোজপুরের মঠবাড়িয়া আদালত উপজেলা নির্বাচন পূর্ববর্তী মোটরসাইকেল ভাঙচুর ও হামলা মামলার ঘটনায় সোমবার উপজেলা ছাত্রদল সভাপতি জসিম উদ্দিন ফরাজীসহ ৮ কর্মীকে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঠবাড়িয়া আদালতের বিচারক  একেএম কামাল উদ্দিন এই নির্দেশ দেন।
জানা গেছে,গত ২৩ মার্চ মঠবাড়িয়া উপজেলা নির্বাচনের পূর্বে ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলা ছাত্রলীগের একটি মোটরসাইকেলে হামলা করে সহিংসতা চালায়। এই ঘটনায় স্থানীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সিপার বাদি হয়ে ওই আদালতে মোটরসাইকেল ভাঙচুরের একটি মামলা দায়ের করেন।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]