বিএনপির চেয়ারর্পাসন পুনঃনির্বাচিত হওয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।
মঙ্গলবার গুলশান কার্যালয়ে এই শুভেচ্ছা জানান।
এসময় বিএনপি মহাসচিব র্মীজা ফখরুল ইসলাম আলমগীর, লেবার পার্টির যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট উম্মে হাবিবা রহমান ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী মুকুল উপস্থিত ছিলেন।
শুভেচ্ছার জবাবে বেগম খালেদা জিয়া বিগত আন্দোলন সংগ্রামে লেবার পার্টির সক্রিয় ভুমিকার ভুয়াসী প্রসংশা করে আগামী দিনেও রাজপথে গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রস্তুতি হিসাবে তৃণমুল পর্যায়ে লেবার পার্টিকে শক্তিশালী করার আহবান জানান।
এমবি





