সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তানরা রাষ্ট্রীয় খরচে পড়ালেখা করেও সুশিক্ষা অর্জন  করতে পারেনি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী একেএম মোজাম্মেল হক।
বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নওয়াব নবাব আলী সিনেট ভবনে ‘৭ম বিশ্ব অটিজম দিবস উপলক্ষে’  আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু তার সন্তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন। যার ফলে বঙ্গকন্যা শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ বিশ্বে অটিজম শিশুদের জন্য কাজ করে যাচ্ছেন।
মন্ত্রী আরও বলেন, প্রতিবন্ধী আমরা একই আল্লাহই সৃষ্টি। সুতরাং তাদের প্রতি অবজ্ঞা অথবা অবহেলা  করা সৃষ্টিকর্তার  প্রতি অবজ্ঞা-অবহেলা করার সমান।
ঢাবির ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, অটিজম শিশুদের অবহেলা না করে সামাজিকভাবে তাদের প্রতিষ্ঠার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। সমাজের মূল ধারার সঙ্গে প্রতিবন্ধীদের সম্পৃক্ত করতে হবে।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কান্টাবারী বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ সায়েন্সেস-এর অধ্যাপক ও অটিজম গবেষক ড. ডিন সাদারল্যান্ড।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জালাল উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. নাসরিন আহমাদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. তাসলিমা বেগম প্রমুখ।
[b]ঢাকা, ২ এপ্রিল, (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]