বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দের সঙ্গে ৩য় দফা বৈঠকে বসেছেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাত সোয়া ৮ টায় চেয়ারপার্সনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
ছাত্রদলের সর্বশেষ সাংগঠনিক অবস্থা জানতে ও আগামী দিনে রাজপথের আন্দোলন সংগ্রামে তাদের করণীয় নির্ধারণে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে ২০ ও ২৪ আগস্ট ছাত্রদলের নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন খালেদা জিয়া। প্রথম দিন ২০ আগস্টের বৈঠকে বেগম জিয়া ছাত্রদলের ৪০ জন নেতাকর্মীদের বক্তব্যে শুনেছিলেন এবং ২৪ আগস্ট সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আরও অর্ধশতাধিক নেতার বক্তব্যে শোনেন।
তবে দলীয় সুত্রে জানা গেছে আজকের বৈঠকে অন্য নেতাদের বক্তব্য শোনার পর নিজেই ছাত্রদলের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিতে পারেন।
বৈঠকে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধূরী এ্যানী, সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, সাধারন সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, সিনিয়র সহ-সভাপতি বজলুল করিম চৌধূরী আবেদ, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক নাসির, সাংগঠনিক সম্পাদক রাজিব হাসানসহ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতারা উপস্থিত আছেন।
ঢাকা, এমএইচ, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম





