সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসন ও আন্দোলনরত শিক্ষকদের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবী জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রবিবার এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান এ দাবী জানান।
বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবীতে আন্দোলন ও শিক্ষকদের মধ্যে অন্তঃকলহের কারণে দীর্ঘদিন যাবৎ অচলাবস্থার সৃষ্টি হয়ে আছে। ফলে হুমকির মূখে পরেছে হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষা জীবন। সরকার বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা দূর করতে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে তার উপর আবার রবিবার সকালে আন্দোলনরত শিক্ষকদের উপর হামলা চালিয়ে লাঞ্ছিত করেছে সরকার দলীয় ছাত্রসংগঠন ছাত্রলীগের ক্যাডার বাহিনী। যা অত্যন্ত ন্যাক্কার জনক ঘটনা। আমরা এ ন্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
নেতৃবৃন্দ বলেন, সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কার্মকান্ডের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট হচ্ছে। এর আগেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা ছাত্রলীগের হামলার শিকার হলেও এর কোন ন্যায় বিচার করা হয়নি। এভাবে বার বার শিক্ষকরা আক্রান্ত হতে এটা মেনে নেয়া যায়না। আমরা অবিলম্বে শিক্ষকদের উপর হামলাকারী চিহ্নিত ছাত্রলীগ ক্যাডারদের বিচার দাবী করছি। একই সাথে শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে সে জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণেরও জন্য দাবী জানাচ্ছি।
নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের বিচারের আওতায় আনতে এবং বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার নিরসনের ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি আহবান জানান।
এআই





