প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে এক জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে বিএনপি।
দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে শুক্রবার বিকাল ৪টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার তার সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন করেন।
কেএইচ





