মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে হরতাল আন্দোলনের নামে ১৭ জন আওয়ামী লীগ নেতা ও ৪৭ জন নিরীহ গাড়ি চালককে হত্যার জবাব চেয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সাভারের বিরুলিয়া এলাকায় তুরাগ নদীর উপর নির্মিত বিরুলিয়া সেতুর অসমাপ্ত কাজের উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, বিএনপি পেট্রোল বোমা মেরে সাধারন মানুষকে ঝলসে দিচ্ছে, তারা অবাধে গাছ কাটছে।যারা পেট্রোল বোমা মেরে মানুষকে ঝলছে দিচ্ছেন তারাই এসব হত্যাকাণ্ডের জবাব দিবেন বলে মন্তব্য করেন তিনি।
এসময় মন্ত্রী বলেন, জনগণকে বাদ দিয়ে নাশকতা ও সহিংসতার উপাদান যুক্ত করে যে আন্দোলন বিএনপি গড়ে তুলেছিল তা ব্যর্থ প্রমাণিত হয়েছে। আগামী উপজেলা নির্বাচনে বিএনপির ফিরে আসার যে আভাস পাওয়া যাচ্ছে তাতেই প্রমাণিত হয় তাদের আন্দোলন ব্যর্থ হয়েছে।
এসময় যোগাযোগমন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. এনামুর রহমান এনাম ও ইলিয়াস উদ্দিন মোল্লা প্রমুখ।
ঢাকা, ২৭ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর
রাজনীতি
মির্জা ফখরুলের কাছে জবাব চাইলেন ওবায়দুল কাদের
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে হরতাল আন্দোলনের নামে ১৭ জন আওয়ামী লীগ নেতা ও ৪৭ জন নিরীহ গাড়ি চালককে হত্যার জবাব চেয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সাভারের বিরুলিয়া এলাকায় তুরাগ নদীর উপর নির্মিত বিরুলিয়া সেতুর অসমাপ্ত কাজের উদ্বোধন করতে গিয়ে





