বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব যেতে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, উচ্চ আদালতের নিদের্শনা থাকা সত্ত্বেও তাকে বাধা দেয়া হয়েছে।
দুলু জানান, 'সোমবার বিকাল ৫টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার বড় মেয়ে তাসনুভা তাবাসসুম রাত্রিসহ সৌদি আরব যাওয়ার কথা ছিল দুলুর। কিন্তু তাকে যেতে দেয়া হয়নি।'
তিনি আরও জানান,হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পর বোর্ডিং পাসসহ অন্যান্য কাজ শেষে যখন তিনি বিমানে উঠবেন তখন তাকে বলা হয়- ওপরের নির্দেশে আপনি বিদেশ যেতে পারবেন না।এ সময় তিনি বিদেশ যাওয়ার ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশনার কপি প্রদর্শন করলেও তাকে ফেরত দেয়া হয় বলে জানান দুলু।
ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





