আজ সোমবার ( ১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে। এ সময় তারা অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট, হাদীর উপর গুলি কেন, প্রশাসন জবাব চাই, এক, দুই,তিন, চার জাহাঙ্গীর তুই গদি ছাড় ইত্যাদি স্লোগান দেন।
এ সময় আবু বাকের মজুমদার বলেন, আমরা আজকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন কর্মসূচি পালন করব।
আমাদের আন্দোলন জনদুর্ভোগ তৈরি করার জন্য নয়। আমাদের কর্মসূচি জনমত ও ন্যায়ের কর্মসূচি।
আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিবে যাতে জন দুর্ভোগ কম হয়।
এমএম