দোয়া মাহফিল ও গরীবদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর রমনা থানা। আব্দুল কাদের মোল্লার প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার সকালে রাজধানীর মগবাজারের স্থানীয় এক মিলনায়তনে এ কর্মসূচি পালন করা হয়।
থানা জামায়াতে কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জিল্লুর রহমানে পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রিয় মজলিসে শুরার সদস্য ও রমনা থানা আমীর ড.মুহাম্মদ রেজাউল করিম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানা কর্মপরিষদ সদস্য একেএম জাহাঙ্গীর আলম, আব্দুল কাইয়ুম ফয়সাল, জামায়াত নেতা মোশারফ হোসেন প্রমুখ।
ড. রেজাউল করিম বলেন, পৃথিবীর সকল নীতি নৈতিকতা, মানবাধিকার সব উপেক্ষা করে যাকে হত্যা করা হয়েছে তিনি-একাধারে একজন রাজনীতিবিদ, প্রতিথযশা শিক্ষাবিদ, সাংবাদিক, লেখক, ইসলামী ব্যক্তিত্ব ও সদালাপী প্রাণপুরুষ। বিশ্বের কোটি-কোটি মানুষের হদয় নিংড়ানো ভালোবাসা আর চোখের অশ্রু স্নিগ্ধ, হয়ে আমাদের প্রাণ-প্রিয় নেতা এভূবন ত্যাগ করেছেন।
তিনি বলেন, এদিন শুধু একজন শহীদ আব্দুল কাদের মোল্লাকেই হত্যা করা হয়নি, হত্যা করা হয়েছে মানবাধিকার, সত্যপন্থা, কল্যাণ সুন্দর আর ন্যায়ের প্রতীক শহীদ আবদুল কাদের মোল্লাকে। যিনি নিজেই তার দীর্ঘ সাফল্যমণ্ডিত কর্মের আবিষ্কারক।
বক্তব্য শেষে শহীদ আব্দুল কাদের মোল্লার রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা ও খাবার বিতরণ করেন থানা আমীর ড.মুহাম্মদ রেজাউল করিম।
এআর





