মানিকগঞ্জ পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জনাব শাহজাহান আলীকে ১৫ সেপ্টেম্বর রাতে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।
আজ বুধবার এক বিবৃতির মাধ্যমে তিনি এ নিন্দা জানান।
প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, “রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে।
মানিকগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারী জনাব শাহজাহান আলীকে বিনা কারণে অন্যায়ভাবে গ্রেফতার করার মধ্য দিয়ে সরকারের একদলীয় ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে।
সরকার স্বৈরশাসন দীর্ঘায়িত করার অসৎ উদ্দেশ্যেই জামায়াতে ইসলামীর নেতা-কর্মীকে গ্রেফতার করে জেলে ঢুকাচ্ছে। সরকারের স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান তিনি।
তিনি আরো বলেন, জুলুম-নির্যাতন বন্ধ করে মানিকগঞ্জ পৌরসভা জামায়াতের সেক্রেটারী জনাব শাহজাহান আলীসহ সারাদেশে জামায়াতে ইসলামীর গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
এসএইচ





