ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ । পরিবর্তন আসছে ঢাকা মহানগরের শীর্ষ দুই পদে।

শনিবার বেলা ১১টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের নীতি নির্ধারকরা বলছেন, সবমিলিয়ে এবার থাকবে নবীন-প্রবীণের সমন্বয়। আর বর্তমান নেতারা দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন অভিযোগ পদপ্রত্যাশীদের।

দ্বিতীয় অধিবেশনে বিকালে ইঞ্জনিয়ার্স ইনস্টিটিউশনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।

প্রসঙ্গত, ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দীর্ঘদিন পরও কমিটি দিতে না পারায় দলের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাককে দক্ষিণ এবং লে. কর্নেল (অব.) ফারুক খানকে উত্তরের কমিটি সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়।

পরে সম্মেলনের সাড়ে তিন বছরের মাথায় ২০১৬ সালে ১০ এপ্রিল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মহানগর উত্তরে এ কে এম রহমত উল্লাহকে সভাপতি ও সাদেক খানকে সাধারণ সম্পাদক এবং দক্ষিণে আবুল হাসনাতকে সভাপতি ও মো. শাহে আলম মুরাদকে সাধারণ সম্পাদক করে ঢাকার দুই অংশে কমিটি দেওয়া হয়। এর মাধ্যমে ঢাকা মহানগর আওয়ামী লীগ ভেঙে মহানগর উত্তর ও দক্ষিণ নামে দুটি কমিটি হয়।

একই সঙ্গে ঢাকা মহানগরের ৪৯টি থানা ও ১০৩টি ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করা হয়।

আজ মহানগরের শীর্ষ চার নেতার নাম ঘোষণার করা হবে। পরে থানা-ওয়ার্ডের সম্মেলন। এদিকে খুব সকাল থেকেই সম্মেলনে যোগদিতে সোহরাওয়ার্দী উদ্যানে জড় হচ্ছে নেতাকর্মীরা।

এএস