লক্ষ্মীপুর সদরে তোফায়েল আহাম্মদ ও আলী করিমে নামে বিএনপির দুই নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে দু’টি বাড়িতে তিনটি ঘর পুড়ে যায়।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দ্রগঞ্জে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায় চন্দ্রগঞ্জ ইউনিয়ান বিএনপির সাবেক সভাপতি তোফায়েল আহাম্মদের ও একই ইউনিয়নের দেয়াপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য আলী করিমের বাড়িতে আগুন দেয় পতিপক্ষের সন্ত্রাসীরা। খবর পেয়ে লক্ষ্মীপুর সদর থানার পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।[b]
ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]