বিএনপি’র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী আহমেদ সরকারের প্রতি অভিযোগ করে বলেন, আগামীকালের দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নিতে সরকার ইতিমধ্যে দলীয় ক্যাডার দিয়ে দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালাচ্ছে। তিনি সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, দ্বিতীয় দফা উপজেলা নির্বাচন যদি সুষ্ঠু না হয় তবে কঠোর আন্দোলনের মাধ্যেমে দেশ উত্তাল করে দেওয়া হবে।
বুধবার বেলা সাড়ে ১১টায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী আহমেদ নির্বাচন কমিশনের প্রতি অভিযোগ করে বলেন, একটি অবাধ ও সুষ্ঠু পরিবেশের মাধ্যমে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত করার কোন উদ্যোগ নেই তাদের। সরকার আমাদের নেতাকর্মীদের অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে আটক করছে। প্রার্থীদেরকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। যা কোন সুষ্ঠু নির্বাচনের বৈশিষ্ট্য নয়। অথচ এই বিষয়ে নির্বাচন কমিশনের কোন উদ্যোগ নেই।
তিনি আরো বলেন, উপজেলা নির্বাচনে বিএনপি’র জনসমর্থন দেখে নেতিবাচক প্রভাব ফেলতেই সরকার আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে প্রার্থীদের নামে নতুন করে মিথ্যা ও বানোয়াট মামলা দিচ্ছে।
দেশের বিভিন্ন স্থানে ১৯ দলীয় জোটের উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের পুলিশ অন্যায়ভাবে আটক করছে। নির্বাচন কমিশন যদি সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারে তবে শতকরা ৯৫ ভাগ ফলাফল বিএনপি’র পক্ষে আসবে বলেও তিনি দাবি করেন।
ক্রসফায়ারে নিহত জেএমবির সদস্য রাকিব আহমেদের প্রসঙ্গ উল্লেখ করে রিজভী বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করলে এ বিষয়ে অনেক কিছু জানা যেত। কিন্তু তদন্ত কমিটির রিপোর্ট দেয়ার আগেই তাকে ক্রসফায়ারে হত্যা করা রহস্যজনক। এসময় তিনি আওয়ামীলীগকে জঙ্গিবাদের প্রশ্রয়দাতা হিসেবেও উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ২৬ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এসএইচ[/b]
রাজনীতি
ফলাফল পক্ষে নিতে দলীয় ক্যাডার দিয়ে তাণ্ডব চালাচ্ছে সরকার:রিজভী
বিএনপি’র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী আহমেদ সরকারের প্রতি অভিযোগ করে বলেন, আগামীকালের দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নিতে সরকার ইতিমধ্যে দলীয় ক্যাডার দিয়ে দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালাচ্ছে। তিনি সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, দ্বিতীয় দফা উপজেলা নির্বাচন যদি সুষ্ঠু না





