২০ দল আহুত টানা ৭২ ঘন্টা হরতালের ২য় দিনে রাজধানীসহ সারাদেশে মিছিল, অবরোধ ও সমাবেশ করেছে ছাত্রশিবিরের বিভিন্ন শাখা।
এসব শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারের পেটুয়াবাহীনি হামলা চালিয়ে ৬৫ জন নেতাকর্মীকে আহত ও ৯৪ জনকে গ্রেপ্তার করেছে।
দেশের বিভিন্ন স্থানে হরতাল কর্মসূচিতে অংশ নিয়ে শিবির নেতৃবৃন্দ বলেন, অবৈধ সরকার পুরোপুরি জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এখন তাদের পাশে সন্ত্রাসী ও সেবাদাসে পরিণত হওয়া রাষ্ট্রীয় বাহীনি ছাড়া আর কেউ নেই। আওয়ামীলীগ জনগণের বিপরীতে অবস্থান করছে।
জনগণ তাদের প্রত্যাখ্যান ও অধিকার দাবী করায় খুন, গুম, হামলা,মামলা, হত্যা নাটক, গ্রেপ্তার চালিয়ে যাচ্ছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে বিরোধী দলের নেতাকর্মীদের উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লেলিয়ে দিয়ে হত্যাযজ্ঞ চালিয়ে যেখানে সেখানে লাশ ফেলে রাখছে। আজও একাধিক বিরোধী দলের নেকর্মীকে বন্দুক যুদ্ধের সাজানো নাটকের মাধ্যমে হত্যা করা হয়েছে।
অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে দেশকে বদ্ধভুমিতে পরিণত করেছে। জনসমর্থন হারিয়ে এখন লাশের স্তুুপের উপর ভরসা করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। কিন্তু এই নিকৃষ্ট স্বপ্ন পূরণ হবেনা। ছাত্রজনতা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে রাজপথে নেমে এসেছে। প্রয়োজনে আরও ত্যাগ স্বীকার করবে। তবুও অবৈধ সরকারের পতন নিশ্চিত না করে ঘরে ফিরে যাবেনা।
ঢাকা মহানগরী উত্তর
হরতালের ২য় দিনে রাজধানীর উত্তরায় মিছিল ও অবরোধ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মীরা। সকাল ৯টায় মহানগরী সাহিত্য সম্পাদকের নেতৃত্বে উত্তরার দক্ষিণখান এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে জসিমউদ্দিন রোডের কাছে এসে অবরোধের করে।
ঢাকা মহানগরী দক্ষিণ
২য় দিনের হরতাল সফল করতে রাজধানীতে মিছিল অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ। সকাল ৮টায় শাখার সাংগঠনিক সম্পাদক রিয়াজউদ্দিনের নেতৃত্বে একটি মিছিল হাজিনগর এলাকা থেকে শুরু হয়ে বড়ভাঙ্গায় এসে রাজপথ অবরোধ করে।
ঢাকা কলেজ
হরতাল সফল করতে রাজধানীতে মিছিল অবরোধ করে ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা। সকাল ১০টায় শাখা সেক্রেটারী মতিউর রহমানের নেতৃত্বে একটি মিছিল ধানমন্ডি এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজপথ অবরেধ করে।
গাজীপুর মহানগরী
৭২ ঘন্টা হরতারে ২য় দিনে গাজীপুরের কোনাবাড়ীতে ছাত্রাশিবির গাজীপুর মহানগরী মিছিল ও রাজপথ অবরোধ করে। শাখা প্রচার সম্পাদক হাসান মেহরাবের নেতৃত্বে এদে আরো উপস্থিত ছিলেন কোনাবারী থানা আমীর বসুনিয়া ভাওয়াল কলেজ সভাপতি আসরাফুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রাজশাহী মহানগরী
২য় দিনের হরতাল সফল করতে মিছিল অবরোধ করে ছাত্রশিবির রাজশাহী মহানগরী শাখা। সকাল ১০টায় রাজশাহী-নওগাঁ মহাসড়কের রেলগেট মোড়ে মহাসড়ক অবরোধ করে নেতাকর্মীরা। এতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ গ্রহণ করে।
সিলেট মহানগরী
৭২ ঘন্টা হরতালের ২য় দিনে হরতাল সমর্থনে নগরীর আম্বরখান এলাকায় মিছিল অবরোধ করে ছাত্রশিবির সিলেট মহানগরী। সকাল ১১টায় শাখা সেক্রেটারী মাশুক আহমেদের নেত্বত্বে মিছিল অবরোধ করে নেতাকর্মীরা।
খুলনা মহানগরী
৭২ঘন্টা হরতালের ২য় দিনে নগরীতে মিছিল করেছে ছাত্রশিবির খুলনা মহানগরী শাখার নেতৃবৃন্দ। নগরীর খুলনা কলেজ গেট থেকে একটি মিছিল বের করে সোনাডাঙ্গা থানা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। অন্যদিকে দৌলতপুরে এ মিছিল বের করে বিএল কলেজ শিবিরের নেতৃবৃন্দ।
ফরিদগঞ্জ উপজেলা
হরতাল সফল করতে শুয়ে বসে রাজপথ অবরোধ করে রাখে ছাত্রশিবির ফরিদগঞ্জ উপজেলা। সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্থানে মিছিল ও অবরোধ করে নেতাকর্মীরা।
এসএইচ





