শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ কুয়েতের নতুন আমির ঘোষিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, “আমরা বাংলাদেশের জনগণ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি।”

ডা. শফিকুর রহমান বলেন, “আমি আশা প্রকাশ করছি নতুন আমিরের সুযোগ্য নেতৃত্বে কুয়েত আরও উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। তিনি মুসলিম বিশ্বসহ বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করবেন এবং মধ্যপ্রচ্যসহ মুসলিম উম্মাহর সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির আমির বলেন, “আমরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করছি।” প্রেস বিজ্ঞপ্তি

কুয়েতের আমির শেখ সাবাহের ইন্তেকাল

তেলসমৃদ্ধ উপসাগরীয় আরব দেশ কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। আঞ্চলিক মধ্যস্থতা এবং মানবিক প্রচেষ্টার কারণে তিনি বিখ্যাত হয়ে আছেন।

এমবি