কমিটি ঘোষণার ১৭ দিন পর ঢাকা মহানগর বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।
বৈঠক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির নবনির্বাচিত আহবায়ক মির্জা আব্বাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির উপদেষ্টা আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, আবদুস সালাম, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল মিন্টু, সালাউদ্দিন আহমেদ, কাজী আবুল বাশার, সিনিয়র সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবুল খায়ের ভূইয়া, আমান উল্লাহ আমান, এস এ খালেক, বরকত উল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল, সদস্য নবী উল্লাহ নবী, সাহাব উদ্দিন, আতিকুল ইসলাম মতিন, এম এ মজিদ, আবু সাহিদ খান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠক শুরুর আধা ঘন্টা পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর থেকে দেশে ফিরেই বৈঠকে যোগ দেন।
এ সময় ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীরা সরকার বিরোধী শ্লোগান দেয়।
বৈঠকটি পরিচালনা করেন নবগঠিত কমিটির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল।
ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ
রাজনীতি
মহানগর নেতাদের সঙ্গে খালেদার বৈঠক
কমিটি ঘোষণার ১৭ দিন পর ঢাকা মহানগর বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়





