শনিবার সকালে অবস্থান কর্মসূচি পালন করতে বিএনপির পাঁচ থেকে সাতশ নেতাকর্মী মিছিল নিয়ে উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় বিএনএস টাওয়ারের সামনে যান। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতনের গলি থেকে মূল সড়কের দিকে আসেন। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
প্রায় ১৫ মিনিটের মধ্যে উত্তরার ঢাকা-ময়মনসিংহ সড়কের নিয়ন্ত্রণ নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় পথচারী ও স্থানীয় লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এনএইচ





