জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মাওলানা এ কে এম ইউসুফ ও এ কে এম নাজির আহমদ -এর রূহের মাগফিরাত কামনায় দো’য়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৮টায় রাজধানীর মগবাজারে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৫৪নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ আতাউর রহমান সরকারের সভাপতিত্বে দো’য়া মাহফিলে উপস্থিত ছিলেন থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইউসুফ আলী মোল্লা, ৫৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি খন্দকার রুহুল আমীন, ৫৪নং ওয়ার্ড জামায়াতের সাবেক সভাপতি আবুল হোসাইন, জামায়াত নেতা শিহাবুদ্দীন, মোজাম্মেল হক ও মুহাম্মদ তবিবুর রহমান প্রমুখ।
[b]ঢাকা, ১৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]