সাংগঠনিক বিভিন্ন বিষয় ও আসন্ন ইউপি নির্বাচনের বিষয়ে আলোচনার জন্য দলের স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে বসবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার রাত ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান টাইমনিউজবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে দলের সাংগঠনিক পুনর্গঠন, বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল এবং দলীয় প্রতীকে আসন্ন স্থানীয় ইউপি নির্বাচনসহ দেশের বর্তমান সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

এমএইচ