নাটোরে ২০ দলীয় জোট আয়োজিত জনসভা শেষে ঢাকায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জনসভা শেষে সন্ধ্যা পৌনে ৬টায় ঢাকার উদ্দেশে রওনা দিয়ে রাত ১১টার দিকে গুলশানের বাসভবনে পৌঁছান তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান টাইমনিউজবিডিকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শনিবার সকালে ঢাকা থেকে নাটোরের উদ্দেশে রওনা দেন তিনি।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে জনমত গঠনের লক্ষ্যে নাটোরের সরকারি নবাব সিরাজ উদ-দৌলা কলেজে শনিবার বিকালে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এমএইচ





