জামায়াতে ইসলামীর ডাকা বৃহস্পতি, রবি ও সোমবারের হরতালের প্রথম দিনে হরতাল বিরোধী অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।
বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে দলটির কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউয়ে হরতাল বিরোধী মিছিল নিয়ে আসছে নেতাকর্মীরা। এখানে এসে তারা সমাবেশে জড়ো হয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিভিন্ন সংগঠন মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে সামনে জড়ো হচ্ছেন। এখানে এসে নেতাকর্মীরা নিজ নিজ ব্যানারে পৃথক সমাবেশ করতে দেখা গেছে। এ সময় ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সম্মিলিত আওয়ামী সমর্থক জোট ও মুক্তিযোদ্ধা লীগকে সমাবেশ করতে দেখা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, তথ্য গবেষণা সম্পাদক আফজাল হোসেন, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাঈনুদ্দিন রানা প্রমুখ।
এমআর/ এআর





