সুপ্রিম কোর্টের রায়ে অসন্তুষ্ট হয়ে শাহবাগে গাড়ি ভাংচুর করেছে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা। বিক্ষুব্ধ মঞ্চের কর্মীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করেছে পুলিশ। ঘটনাস্থলে ২টি জলকামান রয়েছে।
গাড়ি চলাচলের জন্য সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেছে।
রাস্তা থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য প্রথমে পুলিশের পক্ষ থেকে বলা হয়। কিন্তু গণজাগরণ মঞ্চের কর্মীরা অবরোধ তুলে নিতে অস্বীকার করে। এরপর অ্যাকশনে নামে পুলিশ।
এ সময় পুলিশ জলকামান দিয়ে গরম পানি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এতে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ অন্তত চারজন কর্মী আহত হয়েছেন।
এদিকে, পুলিশের অ্যাকশন শুরু হলে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে নিরাপদে সরিয়ে নেন কর্মীরা। পুলিশের টিয়ারশেল ও কাঁদানে গ্যাসের আঘাতে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ ৪ আহত হয়েছে বলে জানা গেছে।
এর আগে অবশ্য ইমরান সরকার রাজপথ ছেড়ে না যাওয়ার ঘোষণা দেন এবং দেশবাসীকে রাস্তায় নেমে আসার আহবান জানান।
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ, টিআই





