জনগনের ভোটের অধিকার হরণ করেছে জিয়াউর রহমান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জেলহত্যা দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান এ দেশে বাংলাদেশের ইতিহাসের কবর রচনা করেছে স্বাধীনতার ইতিহাস বিকৃতির মাধ্যমে।

তিনি আরো বলেন, একজন মুক্তিযোদ্ধা হওয়া সত্বেও তিনি স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছেন।

অধ্যাপক গোলাম আজম সম্বন্ধে তিনি বলেন, গোলাম আজম যুদ্ধের পর পাকিস্তানের পাসপোর্ট দিয়ে পাকিস্তান চলে গিয়েছিল কিন্তু এ জিয়াউর রহমানই তাকে পাকিস্তান থেকে এনে তাকে ভোটার অধিকার দেয়।

দীর্ঘ ২১ বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারিনি, ক্ষমতায় আসার পরেই কিন্তু জেলহত্যার বিচার কাজ শুরু করেছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপ নেতা সৈয়দ সাজেদা চৌধুরী। সভা পরিচালনা করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

এসএইচ