বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া আগামীকাল রাজবাড়ি যাচ্ছেন।
আগামীকালের সফর বিষয়ে চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান টাইম নিউজকে জানান শনিবার সকাল ১১টায় গুলশানের বাসা থেকে ম্যাডাম খালেদা জিয়া রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হবেন।
তিনি আরও জানান, যাওয়ার পথে মানিকগঞ্জে দলের সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারত করবেন।
পূর্বনির্ধারিত কর্মসুচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়া বিকাল ৪টায় ১৯ দলীয় জোটের উদ্যোগে রাজবাড়ির শহীদ খুশি রেলওয়ে ময়দান মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন।
রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম টাইম নিউজকে বলেন, খালেদা জিয়ার আগমন উপলক্ষে জনসভার প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
তার আগমন উপলক্ষে বিএনপিসহ ১৯ দলীয় জোটের নেতাকর্মীরাও উজ্জীবিত।
আমরা চেষ্ঠা করব যেন এই জনসভা সমাবেশে রূপ লাভ করে। দেশনেত্রীর আগমনের কথা শুনে সাধারণ মানুষের সাড়া দেখে আমরা সেটিই আশা করছি।
উল্লেখ্য, ২০১৪ সালে ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পর এটাই খালেদা জিয়ার ঢাকার বাইরে প্রথম সাংগঠনিক সফর।
এর আগে ২০১৩ সালে একাধিকবার রাজবাড়ি যাওয়ার জন্য সফরসূচি ঘোষণা করেও বিভিন্ন কারণে পরে তা স্থগিত করতে হয়।
[b]ঢাকা, এমএইচ, ২৮ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এসএইচ[/b]
রাজনীতি
শনিবার রাজবাড়ি যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া আগামীকাল রাজবাড়ি যাচ্ছেন। আগামীকালের সফর বিষয়ে চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান টাইম নিউজকে জানান শনিবার সকাল ১১টায় গুলশানের বাসা থেকে ম্যাডাম খালেদা জিয়া রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হবেন





