খালেদা জিয়ার কার্যকলাপে বিএনপির অনেক নেতা এখন বিরক্ত। মনে হচ্ছে খুব শিগগিরই বিএনপির মধ্যে যারা শুভবুদ্ধি সম্পন্ন নেতা আছেন তারা দল থেকে বেরিয়ে যাবেন। ২০১৬ সালের মধ্যে বিএনপি ভেঙে খন্ড বিখন্ড হয়ে যাবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
বুধবার দুপুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
কামরুল ইসলাম বলেন, খালেদা জিয়া নির্বাচন বর্জন করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে চেয়েছিলেন। এমনিভাবে বিএনপিও ধ্বংসের দ্বার প্রান্তে পৌছে গেছে। বিএনপি নেত্রীর কার্যক্রমে এখন বিএনপির অস্তিত্ব বিলীন হতে চলেছে।
তিনি বলেন, বিএনপির ভাঙন ঠেকাতে হলে খালেদা জিয়াকে গণতন্ত্রেও পথে হাঁটতে হবে।
ধ্বংসাত্মক কর্মকান্ড ত্যাগ করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিলে হয়তো দল ভাঙনের হাত থেকে রক্ষা পেতে পারে।
এমবি





