গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং সারাদেশে ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের গুম, খুন-গ্রেফতারের প্রতিবাদে আহূত হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ দুপুর দেড়টায় শাহবাগে মিছিল করে তারা।
জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহবুব মাসুম শান্ত ও হাসানুল বান্নার নেতৃত্বে মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়।
এসময় মিছিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক আমির আমজাদ মুন্না, ছাত্রদল নেতা মোহাম্মদ আরিফ মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সর্দার আমিরুল ইসলাম সাগর, আজিম উদ্দিন মেরাজ, জিয়া হলের দেলজার হোসেন, মুহসিন, লাহুল গালিব, সূর্যসেন হলের শাহনেওয়াজ, বাবুল আকতার, রুমী, আরিফ, আলতাফ, আমিন, মাহফুজ, সলিমুল্লাহ হলের হাবিবুল বাশার, এফ রহমান হলের মাহবুব রব্বানী জয়, জসীম উদ্দিন হলের মাসুদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নীরব, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ফয়সাল, শুভ, ফরহাদসহ অর্ধশতাধিক নেতাকর্মী।

পরে শ্লোগান দিতে দিতে কাটাবনের দিকে অগ্রসর হলে পুলিশী বাধায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় সেখানে দুটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
এমএইচ/এসএইচ





