ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে রাজপথে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রথম কর্মসূচি কালো পতাকা মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এটি ছিলো চলতি বছর রাজপথে বিএনপির প্রথম কর্মসূচি।
বুকে কালো ব্যাজ এবং হাতে কালো পতাকা নিয়ে মিছিলটি শেষ হয় মালিবাগ মোড়ে এসে। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে।
মিছিল শুরুর আগে নয়া পল্টনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গাজায় নির্যাতিত মানুষদের পাশে ২০ দল সব সময় থাকবে।
এদিকে ফিলিস্তিনের গাজায় গত এক মাসে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন। তবে বর্তমানে সেখানে যুদ্ধবিরতি চলছে।
মিছিলের নেতৃত্বে ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপি নেতা তরিকুল ইসলাম, মির্জা আব্বাস, হাবিব-উন-নবী খান সোহেলসহ ২০ দলীয় জোটের নেতারা।
মিছিলে জোটের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মজিবুর রহমান, আবদুল লতিফ নেজামী, মুহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপার শফিউল আলম প্রধান, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, ন্যাপের জেবেল রহমান গানি, এনডিপির খন্দকার গোলাম মূর্তজা, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, ডিএল’র সাইফুদ্দিন আহমেদ মনি, জমিয়তে উলামা ইসলামের মহিউদ্দিন ইকরাম, মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, সাম্যবাদী সাঈদ আহমেদ প্রমুখ।
এছাড়া বিএনপি নেতাদের মধ্যে ছিলেন আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়া, আবদুল্লাহ আল নোমান, আবদুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, এ এস এম আবদুল হালিম, এ জেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, সালাহউদ্দিন আহমেদ, মাহবুবউদ্দিন খোকন, রুহুল কবির রিজভী, আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, নাসির উদ্দিন অসীম, আসাদুল করীম শাহিন, নুরী আরা সাফা, শিরিন সুলতানা, মীর সরফত আলী সপু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিব।
ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





