দেশের জনগণ কী হিসেবে বা কেন জামায়াতকে ভোট দিয়েছে তা আমার জানা নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে কবি জীবন ইসলামের ‘ভাল আছি’ নামক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সরকার জামায়াতকে জনবিচ্ছিন্ন দল হিসেবে আখ্যায়িত করছে, তার পরও জামায়াত ১৩ উপজেলায় নির্বাচিত হলো কি ভাবে? এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, জামায়াতকে দেশের জনগণ কেন ভোট দিয়েছে তা আমি জানি না।
এসময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রত্যেক নির্বাচনেই কিছু না কিছু ভোট জালিয়াতির অভিযোগ থাকে।
[b]ঢাকা, ২০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর[/b]
রাজনীতি
মানুষ জামায়াতকে কেন ভোট দেয় জানি না: তথ্যমন্ত্রী
দেশের জনগণ কী হিসেবে বা কেন জামায়াতকে ভোট দিয়েছে তা আমার জানা নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু





