২০ দলীয় জোটের হরতালের সমর্থনে রাজধানীর বেশ কয়েকটি স্থানে মিছিল ও পিকেটিং করেছে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। হরতালের সমর্থনে রাজধানীর ধানমন্ডি, যাত্রাবাড়ি, শাহজাদপুর, ডেমরা ছাড়াও অনেক স্থানে মিছিল এবং পিকেটিং হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে মিছিল করেছে জামায়াত। মিছিলের নেতৃত্ব দেন জামায়াতের ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য এম দেলোয়ার হোসেন।

এ সময় তিনি বলেন, সরকার গণআন্দোলনে দিশেহারা হয়ে এখন পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের জনগণের উপর লেলিয়ে দিয়েছে। কথিত ক্রসফায়ার ও বন্দুক যুদ্ধের নামে বিরোধী দলীয় নেতাকর্মীদের নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করা হচ্ছে।

তিনি সরকারকে হঠকারিতা পরিহার করে গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার আহবান জানান। অন্যাথায় সরকারের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে।

মতিঝিল থানা :

সকাল ৯ টায় মতিঝিলে মিছিল, পিকেটিং ও সড়ক অবরোধ করেছে জামায়াতে ইসলামী মতিঝিল থানা। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী মজলিশে শুরা সদস্য ও মতিঝিল থানা আমীর কামাল হোসেনের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী মোতাসিম বিল্লাহ, হামিদুর রহমান, হাফিজউল্লাহ, ইরফান কাদের, শিবির নেতা জুয়েল।

নিউমার্কেট ও কলাবাগান থানা :

সকাল সাড়ে ৮ টায় কলাবাগান বশিরউদ্দিন রোডে মিছিল, পিকেটিং ও সড়ক অবরোধ করেছে জামায়াতে ইসলামী কলাবাগান ও নিউমার্কেট থানা। মিছিলের নেতৃত্ব দেন মাওলানা মোশারফ হোসেন, হাবিবুর রহমান জাকারিয়া ও নাজিমউদ্দিন প্রমূখ।

ডেমরা থানা :

লাগাতার অবরোধ হরতালের সমর্থনে বৃহস্পতিবার সকাল ৭ টায় বড়ভাঙ্গা এলাকায় মিছিল, পিকেটিং ও সড়ক অবরোধ করেছে জামায়াতে ইসলামী ডেমরা থানা। কর্মসূচীতে নেতৃত্বে দেন জামায়াত নেতা হাফিজুর রহমান, শিবির ঢাকা মহানগরী দক্ষিনের সভাপতি মাঈনদ্দিন মৃধা, মোঃ আলী, মির্জা হেলাল, এনামুল হক, আবু হানিফ শিবির নেতা আঃ হামিদ ও আবদুল্লাহ প্রমূখ।

যাত্রাবাড়ি (পূর্ব) থানা:

সকাল ৭ টায় যাত্রাবাড়িতে মিছিল, পিকেটিং ও সড়ক অবরোধ করেছে জামায়াতে ইসলামী ডেমরা থানা। মিছিলটি কদমতলা থেকে শুরু হয়ে মেডিকেল রোড গিয়ে সমাবেশ, পিকেটিং ও সড়ক অবরোধ করে। এতে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আবু ফতেহ, শাজাহান খান, আশরাফ আলী হাওলাদার, শিবির নেতা মেহেদী হাসান ও মিজানুর রহমান প্রমূখ।

শ্যামপুর ও কদমতলী থানা :

সকাল ৭ টায় বটতলা এলাকায় মিছিল, পিকেটিং ও সড়ক অবরোধ করেছে জামায়াতে ইসলামী শ্যামপুর ও কদমতলী থানা। এতে উপস্থিত ছিলেন জামায়াত নেতা নেসার আহমদ,মহিউদ্দিন, কামরুল আহসান, আমিনুল ইসলাম ও শিবির নেতা ফরিদ হোসাইন প্রমূখ।

বংশাল থানা:

সকাল ৭ টায় জামায়াতে ইসলামীর একটি মিছিল ফ্রেন্ডস্ রোড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নয়াবাজারে গিয়ে সমাবেশ ও পিকেটিং করে। মিছিলে নেতৃত্ব দেন জামায়াত নেতা মাওলানা আসাদউল্লাহ, সিদ্দিকুর রহমান মারুফ ও সুলতান আহমেদ প্রমূখ।

শাহজাহানপুর থানা :

সকাল ৭ টায় জামায়াতে ইসলামীর একটি মিছিল শান্তিবাগ স্কুলের সামনে থেকে শুরু হয়ে মালিবাগ মোড়ে গিয়ে সমাবেশ ও পিকেটিং করে। মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী মজলিসে শুরার সদস্য ও শাহজাহানপুর থানা আমীর মোঃ শামসুর রহমান।

ইআর