ভারতের তামিল নাড়– রাজ্যে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় জানমালের ব্যাপক ক্ষয়-ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ এক বিবৃতিতে বলেন, “ভারতের তামিল নাড়– রাজ্যে প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছে এবং রাজধানী চেন্নাইসহ বিভিন্ন এলাকায় রাস্তা-ঘাট তলিয়ে গিয়ে বন্যা পরিস্থিতির ভয়াবহ রুপ ধারন করেছে।

বন্যার পানিতে বিমান বন্দরের রানওয়ে তলিয়ে যাওয়ায় বিমান চলাচল সম্পুর্ণ বন্ধ এবং রেল লাইন ও সড়ক বন্যার পানিতে ডুবে যাওয়ায় রেল এবং সড়ক যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গিয়েছে। জানা গেছে এই রাজ্যে গত একশত বছরের মধ্যে  এতো বড় প্রাকৃতিক দুর্যোগ আর কখনো হয়নি। আমি আশা করি ভারত সরকার ও তামিল নাড়– রাজ্য সরকার এই বিরাট ক্ষয়ক্ষতি শীঘ্রই কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

বন্যায় তামিল নাড়– রাজ্যে যে সব লোক নিহত হয়েছে আমি তাদের পরিবার-পরিজন ও ভারত সরকারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
 
এমএ