জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত হয়েছে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজার।

মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের জানান, যে তিনটি আসনে আওয়ামী লীগ তাদের মনোনয়ন চূড়ান্ত করেছে তার মধ্যে একটি হলো নড়াইল ২।

নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচনে লড়বেন মাশরাফি বিন মোর্ত্তজা।