বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগরের সভাপতি মিজানুর রহমান মিনুকে জামিন দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন।
তার আইনজীবী অ্যাডভোকেট আলী আফরাফ মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, আইনগত প্রক্রিয়া শেষে আজ সন্ধ্যা নাগাদ মিনু রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেতে পারেন।
এর আগে গত মঙ্গলবার বোয়ালিয়া মডেল থানার তৎকালীন ওসি (তদন্ত) খাঁন মোহাম্মদ শাহরিয়ারকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় তিনি রাজশাহী মহানগর মুখ্য হাকিমের আদালত-২ উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
রাজশাহী,২০মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ
জামিন পেলেন মিনু
বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগরের সভাপতি মিজানুর রহমান মিনুকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন
জামিনে মুক্তি পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামায়াত নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
সালমান শাহ হত্যা মামলা এবারও জামিন পেলেন না ডন
সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার খল অভিনেতা ডনের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত। আজ ২৯ অক্টোবর শুনানি শেষে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তারের আদালত এ আদেশ দেন।
মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলির সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়া এবং দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান জামিন আবেদন করেছেন।
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর পাঁচ দিনের মাথায় জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন
রাজধানীর ইসিবি চত্বরে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তারের ৫ দিনের মাথায় জামিন পেয়েছেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী।
















