লংমার্চ রাজনীতিতে বিএনপির নতুন কৌশল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিন বলেন, ইতিহাস বিকৃতি করতে ব্যর্থ হয়ে তারা এখন লংমার্চের কর্মসূচি দিয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা.মিলন মিলনায়তনে ‘স্বাধীনতা চিকিৎসক পরিষদ’(স্বাচিব)বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত “মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে নতুন প্রজন্ম” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাবস্থায় তিস্তা নিয়ে কোনো কিছুই করেনি। আজকে যখন আওয়ামী লীগ তিস্তা নিয়ে ভারত সরকারের সঙ্গে কথা বলছে তখনই তারা লংমার্চ কর্মসূচি দিয়েছে। বাংলাদেশের সকল জাতীয় ও আন্তর্জাতিক অর্জন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নেতৃত্বেই হয়েছে।
তিনি আরও বলেন,ভারতে নির্বাচন চলছে। নতুন সরকার গঠন হলে তাদের সঙ্গে দ্বি-পাক্ষিক আলোচনা করে তিস্তার পানি সমস্যার সমাধান করা হবে।
আমু বলেন,যারা ইতিহাস বিকৃতি করার চেষ্টা করছে তাদের আসল পরিচয় চিহ্নিত করে আমরা ভেবে দেখব, তাদের গুরুত্ব দেবার প্রয়োজনীয়তা আছে কিনা। এখন সমালোচনা করে তাদের গুরুত্ব বাড়ানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি না।
সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন,‘আমরা জানতাম মানুষের মাথায় মগজ থাকে। এখন দেখছি তারেক রহমানের মাথায় মগজের পরিবর্তে গরুর গোবর রয়েছে’।
হানিফ বলেন,স্বাধীনতাবিরোধীরা এখন নতুন তত্ত্ব দিয়ে দেশের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়।
বিএনপির লংমার্চ ও তিস্তা ব্যারেজের পানি আসার বিষয়ে তিনি বলেন, আপনাদের লংমার্চের ফলে যদি পানি এসে থাকে তাহলে ভালো। আপনারা যুগ যুগ ধরে লংমার্চ করুন। জনগণের স্বার্থের এজেন্ডা নিয়ে আন্দোলন করুন।
অধ্যাপক ডা.কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন,আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা.বদিউজ্জামান ভূইয়া ডাবলু,স্বাচিব মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা.প্রাণ গোপাল দত্ত প্রমুখ।
[b]ঢাকা,এমআর,২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
রাজনীতি
লংমার্চ বিএনপির নতুন কৌশল: আমু
লংমার্চ রাজনীতিতে বিএনপির নতুন কৌশল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিন বলেন, ইতিহাস বিকৃতি করতে ব্যর্থ হয়ে তারা এখন লংমার্চের কর্মসূচি দিয়েছে





