ফের গ্যাস-বিদ্যুতের দাম বাড়ালে প্রতিবাদে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে বিএনপি যুগ্ন মহাসচিব রহুল কবির রিজভী।

শুক্রবার বেলা ১১টার দিকে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ হুমকি দেন তিনি।

রিজভী বলেন, আবারো গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে এ থেকে ফিরে আসতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আর যদি জনমতকে উপেক্ষা করে সরকার গ্যাস-বিদ্যুতের দাম বাড়ায় তাহলে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলব।

 

এইচ ই