ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের ইন্তেকালে শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ (শুক্রবার) জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এক শোকবাণী প্রদান করেছেন। দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের এম. আলম স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এই তথ্য জানানো হয়।
শোকবাণীতে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।
আমি তার রূহের মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও সুভাকাক্সক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি মহান আল্লাহ তায়ালা তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
এমবি





