জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড রায়ের প্রতিবাদে ও জামায়াতে ইসলামীর নেতাদের মুক্তির দাবিতে আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে ৭ নবেম্বর শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল।

সোমবার রায় ঘোষণার পরে নতুন কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান যুক্ত বিবৃতি দিয়েছেন।

এ ছাড়া মঙ্গলবার কামারুজ্জামানসহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের মুক্তির জন্য মহান আল্লাহর কাছে দেশব্যাপী দোয়ার অনুষ্ঠান করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এর আগে গত রোববার মীর কাসেম আলীসহ আটক জামায়াত নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

মাওলানা মতিউর রহমান নিজামীকে ষড়যন্ত্রমূলকভাবে প্রাণদন্ডে দন্ডিত করার প্রতিবাদে এবং দন্ডাদেশ প্রত্যাহার করে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে গত রোববার থেকে ৪৮ ঘণ্টা হরতাল শুরু হয়।

এএইচ