ছাত্রশিবিরের ১০০তম শহীদ যোবায়ের হোসাইনের শ্রদ্ধেয় মাতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান ও সেক্রেটারী জেনারেল ইয়াছিন আরাফাত বলেন, ইসলামী ছাত্রশিবিরের শত তম শহীদ যোবায়ের হোসাইনের শ্রদ্ধেয় মাতা জরিনা খাতুন আজ সকাল ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার এই ইন্তেকালে ছাত্রশিবির একজন শ্রদ্ধাভাজন অভিভাবক থেকে বঞ্চিত হল। প্রিয় সন্তান শহীদ যোবায়ের হোসাইনকে হারিয়েও তিনি ছিলেন দ্বীনের পথে অবিচল। আমাদের জন্য তিনি ছিলেন প্রেরণা। ছাত্রশিবিরের প্রতি তার ভালবাসা, উৎসাহ ও দিকনির্দেশনা ছাত্রশিবির নেতাকর্মীরা কোন দিন ভুলবে না। তাকে হারিয়ে ছাত্রশিবিরের সকল জনশক্তি আজ শোকাহত।

আমরা মহান আল্লাহ তায়ালার কাছে তার সর্বোচ্চ জান্নাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

উল্লেখ্য, শহীদ যোবায়ের হোসাইন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার অফিস সম্পাদক ছিলেন। ১৯৯৯ সালের ১৫ মে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকা থেকে যোবায়ের ভাইকে অপহরণ করে নির্মমভাবে নির্যাতনের পর গুলি করে হত্যা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা।

এমবি