‘জীবন শঙ্কায়’ থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছে।
আজ (০৪ মার্চ) সোমবার বিকাল ৪টা ৫ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর সদস্য (পরিকল্পনা) এয়ার কমোডর মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
২৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে আজ দুপুর সোয়া ৩টা ২৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে তাকে বহনকারী একটি অ্যাম্বুলেন্স বিমানবন্দরের দিকে রওনা হয়।

এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা দেয়া হবে। উপমহাদেশের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠির পরামর্শে এমন সিদ্ধান্ত নিয়েছে ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।
ভারতের ডা. দেবী শেঠির পরামর্শেই ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএসএমএমইউয়ের চিকিৎসকরা। সিঙ্গাপুর নেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয় হাসপাতাল কতৃপক্ষ। এমনটাই জানিয়েছেন বিএসএমএমইউয়ের কতৃপক্ষ।
আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ সাংবাদিকদের বলেন, “ওবায়দুল কাদেরের সঙ্গে তার স্ত্রী এবং পরিবারের কয়েকজন সদস্য রয়েছেন। সেইসঙ্গে কিছু নেতাকর্মীও রয়েছেন। এছাড়া বিএসএমএমইউতে যেসব চিকিৎসক ওবায়দুল কাদেরর চিকিৎসার দায়িত্বে ছিলেন তারাও তার সঙ্গে সিঙ্গাপুরে যাচ্ছেন।”
উল্লেখ্য, ০৩ মার্চ (রোববার) রাত সাড়ে ৩টায় নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর তাকে সঙ্গে সঙ্গে বিএসএমএমইউ’তে নিয়ে ভর্তি করানো হয়।
তার হৃদযন্ত্রে ৩টি ব্লক ধরা পড়েছে। গতকালই (০৩ মার্চ) একটিতে রিং পরানো হয়েছে। ওবায়দুল কাদের বর্তমানে কার্ডিয়াক বিভাগের চেয়ারম্যান ডা. সৈয়দ আলী আহসানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
এমবি





