কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক জরুরি সভা ডেকেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে (গণভবন) এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্মানিত সকল সদস্যকে উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিনীত অনুরোধ জানিয়েছেন।

এমআর, জেএ