সারাদেশে জামায়াতে ইসলামীর ডাকা দু'দিনের হরতাল শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। দেশব্যাপী ৪৮ ঘণ্টার এ হরতাল সমর্থনে রাজধানীসহ বিভিন্ন স্থানে মিছিল করছে দলের নেতাকর্মীরা।

জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে এ হরতাল পালন করা হচ্ছে।

মৌচাকে মিছিল-পিকেটিং:

জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানকে হত্যার সরকারী ষড়যন্ত্রের প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে মিছিল-পিকেটিং করেছে দলটির রমনা থানার নেতাকর্মীরা।

মঙ্গলবার সকাল ৮টায় রাজধানীর মৌচাকে এ মিছিল-সমাবেশ ও পিকেটিংয়ের ঘটনা ঘটে। এসময় সেখানে উপস্থিত ছিলেন দলের ঢাকা মহানগরীর মজলিশে শুরা সদস্য রমনা থানা নায়েবে আমীর ড. আহসান হাবিব।

মতিঝিলে জামায়াতের মিছিল:
সকাল ৮ টায় রাজধানীর মতিঝিল আরামবাগে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী মতিঝিল থানা।জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী মজলিশে শুরা সদস্য ও মতিঝিল থানা আমীর মোঃ কামাল হোসাইনের নেতৃত্বে এতে আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী মুতাসিম বিল্লাহ, নূর মুহাম্মদ প্রমূখ।

নবাবগঞ্জে জামায়াতের মিছিল ও পিকেটিং:
সকাল ৬ টায় রাজধানীর নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী।জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী মজলিশে শুরা সদস্য মোঃ আল আমীন ও মাহমুদুল হাসানের নেতৃত্বে এতে আরো উপস্থিত ছিলেন লালবাগ থানা সেক্রেটারী আবু নাঈম, মনির হোসেন, আবু হানিফ, আবু সাজিদ, মোঃ মুজিবুল হক, মোঃ সালাহউদ্দিন, নূরুল ইসলাম, মোহাম্মদ আলী প্রমূখ।

কল্যাণপুরে জামায়াতের মিছিল ও পিকেটিং:
সকাল সাড়ে ৬ টায় রাজধানীর কল্যাণপুরে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী।জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী মজলিশে শুরা সদস্য নূরুল ইসলাম আকন্দের নেতৃত্বে এতে আরো উপস্থিত ছিলেন দারুসসালাম থানা সেক্রেটারী আহমদুল্লাহ, জাহাঙ্গির আলম, দেলোয়ার হোসেন, বেলায়েত হোসেন, তরিকুল ইসলাম প্রমূখ।

মিরপুর-১১ জামায়াতের মিছিল ও পিকেটিং:
জামায়াতের ডাকা হরতালের সমর্থনে প্রথম দিন মঙ্গলবার সকাল ৮ টায় রাজধানীর মিরপুর-১১ নম্বর বাজারে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী।জামায়াতে ইসলামী রূপনগর থানার ভারপ্রাপ্ত আমীর নাসিরউদ্দিনের নেতৃত্বে এতে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা নাজমূল হক রাজা, লিয়াকত আলী, শিবির নেতা জামালউদ্দিন, আব্দুর রহীম প্রমূখ।

ধানমন্ডিতে জামায়াতের মিছিল ও পিকেটিং:
সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর ধানমন্ডির শঙ্করে মিছিল করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী ধানমন্ডি ও মোহাম্মদপুর অঞ্চল। এতে নেতৃত্ব দেন- মহানগরীর কর্মপরিষদ সদস্য ও আদাবর থানা আমির মাওলানা দেলোয়ার হোসেন।আরো উপস্থিত ছিলেন- ধানমন্ডি থানা আমির অ্যাডভোকেট জসিম উদ্দিন, হাজারীবাগের ভারপ্রাপ্ত আমির আব্দুল বারী আকন্দ, ধানমন্ডি থানা সেক্রেটারি মোহাম্মদ আলী, ছাত্রনেতা তারেক আব্দুল্লাহ, আহমেদ সৈকত, সাকিব প্রমুখ।

দক্ষিণখান জামায়াতের মিছিল ও পিকেটিং:
সকাল ৮টায় দক্ষিণখান কাচাবাজার থেকে শুরু হয়ে সিএনজি পাম্পের কাছে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন দক্ষিণখান থানা জামায়াতের সেক্রেটারি শিপন মনির ও শিবির নেতা শাহীন সরকার।

কাজলায় জামায়াতের মিছিল:
সকাল ৭ টায় রাজধানীর কাজলায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী যাত্রাবাড়ি (পশ্চিম) থানা।

এতে উপস্থিত ছিলেন জামায়াত নেতা খালিদ হোসাইন, মোহাম্মদ হোসাইন, মিনহাজুল ইসলাম, শাহরিয়ার, সাদিক বিল্লাহ, গিয়াশউদ্দিন, রাসেল মিয়া, হীরা প্রমূখ।

শ্যামপুর ও কদমতলীতে জামায়াতের মিছিল:
সকাল সাড়ে ৬ টায় রাজধানীর শ্যামপুর কমিশনার রোডে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী শ্যামপুর ও কদমতলী (প) থানা।এতে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মহিউদ্দিন, খোরশেদ আলম, হুমায়ুন কবির, নেসার আলী, ফরিদ হোসাইন প্রমূখ।

গেন্ডারিয়া ও সূত্রাপুরে জামায়াতের মিছিল:
সকাল সাড়ে ৬ টায় রাজধানীর গেন্ডারিয়া সতিশ সরকার রোডে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী গেন্ডারিয়া ও সূত্রাপুর (প) থানা।এতে উপস্থিত ছিলেন জামায়াত নেতা গোলাম আলী, সামিউল হক, আঃ জব্বার মিয়া, আঃ ওয়াদুদ প্রমূখ। পুলিশ এখান থেকে হাবিবুর রহমান নামে এক জামায়াতকর্মীকে আটক করেছে।

যাত্রাবাড়িতে জামায়াতের মিছিল:
সকাল ৭ টায় রাজধানীর যাত্রাবাড়ি কোনাপাড়ায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী যাত্রাবাড়ি (পূর্ব) থানা।এতে উপস্থিত ছিলেন জামায়াত নেতা ওমর ফারুক, মিজানূর রহমান, ওবায়দুল হক, দেলোয়ার হোসাইন, ইমাম হোসাইন, আশরাফ আলী প্রমূখ।

কোতয়ালী ও বংশালে জামায়াতের মিছিল:
সকাল ৬ টায় রাজধানীর নয়াবাজারে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী কোতয়ালী ও বংশাল থানা।জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী মজলিশে শুরা সদস্য মোঃ আজমল হোসাইনের নেতৃত্বে এতে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা গিয়াশ উদ্দিন, মোফাজ্জল হোসাইন, ডাঃ আলম, গোলাম মাওলা, মোঃ খোকন প্রমূখ।

মিরপুর পূর্ব জামায়াতের মিছিল:
সকাল ৬ টায় রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী মিরপুর থানা।জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য ও মিরপুর (পূর্ব) থানা আমীর মাহফুজুর রহমানের নেতৃত্বে এতে আরো উপস্থিত ছিলেন মহানগরী মজলিশে শুরা সদস্য জসিম উদ্দিন, জামায়াত নেতা আবদুল্লাহ মুয়াজ, শাহআলম, মোঃ আওলাদ, মাওলানা ইসহাক, সেলিম উদ্দিন প্রমূখ।

শাহজাহানপুরে জামায়াতের মিছিল:
সকাল ৮ টায় রাজধানীর শাহজাহানপুরে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী। মিছিলের নেতৃত্ব দেন জামায়াত নেতা সাইদুর রহমান ও শিবির নেতা শাহাদাত হোসাইন শিমূল।

 

এআর/ইআর