নতুনধারা বাংলাদেশ (এনডিবি)’র ধর্ষণ বিরোধী সমাবেশে বক্তারা বলেছেন, ৩ মাসের মধ্যে ফাঁসি তো দূরের কথা, সরকার ধর্ষকদের অভিভাবকে পরিণত হয়েছে।
সরকার ধর্ষকদেরকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে আবারো প্রমাণ করছেন, নারী বিরোধী স্বয়ং প্রধানমন্ত্রীসহ প্রায় সকল মন্ত্রী-এমপি আমলারা। কেননা, ধর্ষকদের অধিকাংশই তাদের দল অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
নতুনধারা বাংলাদেশ(এনডিবি) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি চন্দন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ধর্ষকদের ফাঁসি নিয়ে তাল বাহানা নতুন প্রজন্মের দর্শন’ শীর্ষক আলোচনা সভা প্রতিবাদ সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন।
অদ্য সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ(এনডিবি)’র চেয়ারম্যান মোমিন মেহেদী।
বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ(এনডিবি)’র সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মুখপাত্র শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভংকর দেবনাথ, মানিক চক্রবর্তী, ভারপ্রাপ্ত মহাসচিব শেখ হাবিব খোকন, ভাইস চেয়ারম্যান হাওলাদার ফিরোজ আলম, এইচ আর শাকিল, ফরহাদুল ইসলাম কামাল, এডভোকেট নীহার মোশারফ, ঢাকা মহানগর দক্ষিণের সাধারন সম্পাদক মাহমুদ হাসান তাহের, নাজমুল হাসান শাওন, আশিষ কুমার মন্ডল ও শরৎ ম্রং প্রমুখ।
এসএইচ





