গাজীপুরের পর খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়েও সরকার প্রহসনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ(বুধবার) দুপুরে নয়াপল্টন বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এই অভিযোগ করেন। বলেন, সাংবিধানিক পদে থেকে সরকারেরই পরিকল্পনা বাস্তবায়ন করছে প্রধান নির্বাচন কমিশন।

রুহুল কবির রিজভী বলেন, “গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি) নিয়ে আমার বেশি কিছু বলার নাই। প্রধানমন্ত্রী চারিদিকে মোসাহেব নিয়োগ করেছেন। নির্বাচন কমিশনেও মোসাহেব নিয়োগ করেছেন। নির্বাচন কমিশন দেখছে বিষয়টি ঠিক না। কিন্তু তারা কিছুই করছে না। শেখ হাসিনা যা চাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার একেবারে অনুগত কেরানীর মত তাই করছেন।”   

বিএনপি’র সিনিয়র এই নেতা আরও বলেন, “গাজীপুরের নির্বাচন নিয়ে অনেক কিছুই করার ছিল প্রধান নির্বাচন কমিশনারের। কিন্তু সেটা তিনি করেন নি। আমি জানি না খুলনার সিটি নির্বাচন নিয়ে সরকার কি দুরভিসন্ধি পথ নকশা করা হয়েছে। এই নির্বাচনের কি পরিস্থিতি হবে সেটা আমি জানি না।”  

এমবি